লগইন
আলমডাঙ্গায় তেল পাম্পে ডিউটিরত পুলিশ সদস্যকে জরিমানা: পুলিশের বিবৃতি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ এপ্রিল, ২০২৬ | ১১:২৭ রাত ৫৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় তেল পাম্পে ডিউটিরত পুলিশ সদস্যকে জরিমানা: পুলিশের বিবৃতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডিউটিরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে। গত ১৬ এপ্রিল তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় নিজের ব্যবহৃত মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহকালে চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৫০০ টাকা জরিমানা করেন।


শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত এক সভায় জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের বিকল্প লাইনে তেল সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সংশ্লিষ্টরা বিকল্প লাইনে তেল সংগ্রহ করে আসছিলেন।


কিন্তু ১৬ এপ্রিল উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল সংগ্রহ করতে গেলে সেখানে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন বলে বিবৃতিতে জানানো হয়।


জেলা পুলিশ আরও জানায়,


বিবৃতিতে উল্লেখ করা হয়,


এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সকাল ১১ টা‌র সময় হক ফি‌লিং স্টেশ‌নে আলমডাঙ্গা থানার কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম প্রচলিত নিয়ম ভেঙে মোটরসাইকেল চালিয়ে তেল নিতে যান। এ জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে জানতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ক‌মিশনার শাকিল মো. ছাফিউল্লাহ'র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিধায় বক্তব্য নেওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।