লগইন
বড় পর্দায় দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখলেন আলমডাঙ্গার শিক্ষার্থীরা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ জুন, ২০২৬ | ০৩:২৭ দুপুর ৫৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বড় পর্দায় দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখলেন আলমডাঙ্গার শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্ব ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্ষুদে ফুটবলারদের দারুণ নৈপুণ্যে জমে ওঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ। জাতীয় পর্যায়ের এই আকর্ষণীয় খেলা উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতেও ফাইনাল ম্যাচ বড় পর্দায় সম্প্রচারের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে এ আয়োজন করা হয়। বড় পর্দায় খেলা দেখতে শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত হয়। ক্ষুদে ফুটবলারদের চমৎকার খেলা উপভোগ করে তারা উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার শিক্ষার্থীদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

খেলা উপভোগকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান রেজা, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, প্রধান শিক্ষক রাকিবুস সালেহীনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সুধীজন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা কাছ থেকে দেখার অভিজ্ঞতা দিতে এ আয়োজন করা হয়েছে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।