লগইন
আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ জুন, ২০২৬ | ০২:৫৫ দুপুর ৪৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল ডাকাত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের পাশে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২১ ও ২৪ ইঞ্চি লম্বা দুটি আধুনিক চাইনিজ কুড়াল, ৩৩ ইঞ্চি লম্বা একটি লোহার হাসুয়া, একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান, প্রায় ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও পাঁচজন নামীয় আসামি এবং ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ডাকাত সদস্য জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২০ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৮ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।