লগইন
আসমানখালী অগ্রণী ব্যাংকে সন্দেহজনক ঘোরাফেরা, তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ জুলাই, ২০২৬ | ০৯:০৮ সকাল ৩৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আসমানখালী অগ্রণী ব্যাংকে সন্দেহজনক ঘোরাফেরা, তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ

আলমডাঙ্গা উপজেলার আসমানখালী অগ্রণী ব্যাংক শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তিন নারীকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন নারী দীর্ঘ সময় ধরে ব্যাংক শাখার ভেতর ও আশপাশে অবস্থান করে ঘোরাফেরা করছিলেন। তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ জানতে চান। তবে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়।

একপর্যায়ে স্থানীয়রা তিন নারীকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, “আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।”

উল্লেখ্য, তিন নারীকে আটক করা হয়েছে সন্দেহের ভিত্তিতে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে—এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টির প্রকৃত সত্য উদঘাটিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।