লগইন
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ জুন, ২০২৬ | ০৫:২০ বিকাল ৩৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি মিষ্টান্ন প্রতিষ্ঠানের মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শহরের হাইরোড ও আলিফউদ্দিন রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনভোগান্তি লাঘবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তাও প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।

অভিযানকালে শহরের বিভিন্ন ফাস্টফুড, কনফেকশনারি ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৭ হাজার টাকা এবং কুটুমবাড়ি মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযান পরিচালনাকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।