আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে ওসমানপুর-প্রাগপুর স্কুলমাঠে ফুটবলসহ ব্যতিক্রমধর্মী বেশ কয়েকটি গ্রামীন খেলা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে ওসমানপুর-প্রাগপুর স্কুলমাঠে ফুটবলসহ ব্যতিক্রমধর্মী বেশ কয়েকটি গ্রামীন খেলা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে “একতা উৎসব" বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট-২০২৬”সহ বেশ কয়েকটি গ্রামবাংলার খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন মঙ্গলবার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল, চামচ দৌড়, বিস্কুট দৌড়, চোখ বেধে হাড়ি ভাঙ্গা, দড়িটানা ও কলাগাছে উঠা খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হারদী যুবসমাজের প্রতিনিধি তরুন সমাজসেবক যুবদল নেতা জুবায়ের আহম্মেদ মেরাজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। খেলা উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতথি ছিলেন ওসমানপুর-প্রাগপুর ক্যাম্প ইনচার্জ এসআই হাবিবুল বাশার, ইউপি সদস্য আজিজুল হক, সাবেক মেম্বার সিদ্দীকুর রহমান, বিএনপি নেতা রিফাজ্জেল হোসেন, হুচি, লিটন আলী।
সাবেক খেলোয়ড় মিঠু বিশ্বাস ও সমাজসেবক আমিরুল ইসলাম বিশ্বাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবসমাজের নেতা ডলার, সোহেল রানা, রতন, জোহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজুল ইসলাম ও সাবেক খেলোয়াড় খোকন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী
১ ঘন্টা আগে