আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
আলমডাঙ্গায় একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা, হিয়ারিং এইড ও ওয়াকার (অ্যাসিস্টিভ ডিভাইস) বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিস, আলমডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সহায়ক উপকরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী শিক্ষার্থীদের হাতে অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
এসসয় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার শাহাজাহান রেজা, এহসানুল হাবীব, বখতিয়ার উদ্দিন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আবু সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল উদ্দিন আহমদ, সেক্রেটারি হাফিজ উদ্দিন, প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, আশরাফুল আলম, তৌহিদুল হকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উদ্যোগে উপকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে এবং তাদের শিক্ষা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হুইলচেয়ার, হিয়ারিং এইড, চশমা ও ওয়াকারের মতো সহায়ক উপকরণ শিক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরা ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কোনো শিশুকে পিছিয়ে রাখা যাবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
১৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৪৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে