লগইন
আলমডাঙ্গায় প্রভাষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার: ডাকা‌তির সরঞ্জাম উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ জুন, ২০২৬ | ০৯:০২ সকাল ৪৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রভাষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার: ডাকা‌তির সরঞ্জাম উদ্ধার

আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে এক প্রভাষকের বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফারকৃতদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল গভীর রাতে আলমডাঙ্গা উপজেলার ৭ নম্বর জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের প্রভাষক মো. শামসুল আলমের বাড়িতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে শামসুল আলম ও তাঁর ছেলেকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় ১৭ এপ্রিল মামলা নং-১৯, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. বানী ইসরাইল ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে প্রথমে গত ২৭ মে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে মামলার অন্যতম আসামি সালাউদ্দিন (৪৫)কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন ভোররাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে ছাবদুল ওরফে ছাবদুল্লাহ (৫০) এবং আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে আকাশ আহম্মেদ (২১)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাবদুল ও আকাশকে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এদিকে আসামি ছাবদুল্লাহর দেখানো মতে গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় একটি জঙ্গলের ভেতর থেকে ডাকাতির সময় ব্যবহৃত দুটি ধারালো লোহার রড এবং একটি লোহার প্লাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও অভিযানের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।