লগইন
আলমডাঙ্গায় ফাতেমা মানবিক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ জুন, ২০২৬ | ০৩:২২ দুপুর ৩৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ফাতেমা মানবিক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গায় অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ফাতেমা মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুনজুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার যে মহতী উদ্যোগ ফাতেমা মানবিক ফাউন্ডেশন গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে, আর বেসরকারি উদ্যোগগুলো সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, শুধু চিকিৎসাসেবা নয়, গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগও অত্যন্ত সময়োপযোগী। এতে জরুরি মুহূর্তে অনেক মায়ের জীবন রক্ষা পাবে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক জেলা আমির মো. আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অ্যাড. মোসলেম উদ্দিন, জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস রাজশাহী বিভাগের ডেপুটি ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) মো. হাফিজুর রহমান।

হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ক্যাপ্টেন ইকবাল হোসেন সিয়া, পৌর আমীর মাহের ইলী, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম আব্দুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী প্রমুখ।

আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার সাধারণ মানুষের জন্য এ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পরিবর্তি মাসে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতি মাসে অনুষ্ঠিত হবে। সেই সাথে উপজেলার গর্ভবতি মায়েদের জন্য ফ্রি এ্যাম্পুলেন্স সেবা চালু করা হয়েছে। এছাড়াও অসহায় গরীব দুঃস্থ রোগীদের সাধ্যমত বিনামূল্যে অপারেশন করা হবেও বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।