লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ জানুয়ারী, ২০২৬ | ০১:৫২ দুপুর ১২০ বার পঠিত
ফন্ট সাইজ:

আইন শৃঙ্খলা সভা আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় আলমডাঙ্গা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে মাদক চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।


সভায় ২৫ জানুয়ারি খাদিমপুর ইউনিয়নে ভোট চাওয়াকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনাও আলোচনায় উঠে আসে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবীদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রভাষক আমীর শফিউল আলম বকুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম, আশিকুজ্জামান ওল্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, এমদাদ মুন্সি, সোহানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন, আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা,পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম(ভারপ্রাপ্ত), আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুন, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, ছাত্র প্রতিনিধি আরাফত রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।