লগইন
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৩৩ দুপুর ৪০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা

আলমডাঙ্গায় শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ শিশুদের কোলাহল ও আনন্দে মুখর হয়ে ওঠে। সকাল থেকেই খুদে শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। বিস্কুট দৌড়, মোরগ লড়াইসহ গ্রামীণ ও বিনোদনধর্মী খেলাগুলো শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সোহাগ আলী। অনুষ্ঠানে সহযোগিতা করে মন্ডল স্পোর্টস ও কার্নিভাল ইন্টারনেট।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সংগঠনের সদস্য সোহান, শাহরিয়ার, সিফাত, শাওন, শাকিল, মাহাথির, শিশির, যারীন, লামিয়া, তন্দ্রা, দোলা ও আনিকা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের মানসিক বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।