আলমডাঙ্গা ও সদর উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমান আদালতে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা ও সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ও সদর উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ৮জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম ও চুয়াডাঙ্গা সদরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ।
জানাগেছে, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিশারত আলী (৩৮), নওদাবন্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে কলম আলী(৫০), পৌর এলাকার রাধিকাগঞ্জ ফকিরপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নুর আলম (৩২), গোপীনাথপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ফিরোজ আলী (৩০), বলরামপুর গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ হোসেন (৩৩), মোহাম্মদপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২১) এবং সদর উপজেলার পামপাড়া স্কুলপাড়া গ্রামের মৃত বাদশার ছেলে আশাদুল ইসলাম(৫০) ও সুমিরদিয়া কলোনিপাড়া গ্রামের মজিব আলীর ছেলে তুহিন (২৫)।
অভিযানে তাদের নিকট থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন, ১পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম গাঁজা। এদের মধ্যে বিশারত আলী ও কলম আলীকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
আটকের পর জেলা প্রশাসনের সহকারী কমিশনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীম ও এস এম আশিস মোমতাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে বিশারত আলী ও কলম আলীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ করে টাকা জরিমানা করা হয়। নূর আলম, ফিরোজ, সোহাগ হোসেন ও সোহাগ ইসলামকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলায় আশাদুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং তুহিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
১ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৫ ঘন্টা আগে