লগইন
আলমডাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ এপ্রিল, ২০২৬ | ০৯:৩৯ রাত ৪১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমেও অনুষ্ঠিত হয়।

মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে স্বপদে বহালের নির্দেশ পাওয়া চেয়ারম্যান তরিকুল ইসলাম, মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, হাসানুজ্জামান সরোয়ার, তাফসির আহমেদ মল্লিক লাল অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে উপজেলা পরিষদের সমন্বয় সভায় যুক্ত হয়ে তাদের দায়িত্ব গ্রহন করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় তথ্য গোপন করে নতুন ভোটার হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয় এবং এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

সভায় র‌্যাবিস প্রতিরোধে ভ্যাকসিন সরবরাহ ও সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সেবার মান এবং জনগণের ভোগান্তির দিকগুলো পর্যালোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে সভায় অফলাইন ও অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এসএম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন হোসেন আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেরাজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ,ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, ইউআরসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌতম কুমার পাল, আনসার ভিডিপি প্রশিক্ষক মাজিদুল ইসলাম,

অনলাইনে জুম অ্যাপে সংযুক্ত ছিলেন আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, আশিকুজ্জামান ওল্টু, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, সোহানুর রহমান সোহান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে স্বপদে বহালের নির্দেশ পাওয়া চেয়ারম্যান তরিকুল ইসলাম, মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, হাসানুজ্জামান সরোয়ার, তাফসির আহমেদ মল্লিক লাল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৩২ মিনিট আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩২ মিনিট আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

২ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

২ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৩ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৪ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৫ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।