লগইন
আলমডাঙ্গার চার ইউপি চেয়ারম্যানকে স্বপদে বহালের নির্দেশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬ | ০৬:৩১ বিকাল ৫৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার চার ইউপি চেয়ারম্যানকে স্বপদে বহালের নির্দেশ

মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বপদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারকে।

স্বপদে বহালের নির্দেশ পাওয়া চেয়ারম্যানরা হলেন—ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার এবং খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল।

জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট চার চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনসেবামূলক কার্যক্রম সচল রাখতে ২০২৪ সালের ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০৪১ নম্বর স্মারকে পৃথক চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে ডাউকি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, খাদিমপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিৎলায় উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা এবং খাসকামরায় উপজেলা আইসিটি কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন নম্বর ১৮২৬২/২০২৫, ১৮-২৬১/২০২৫, ১৮২৬০/২০২৫ এবং ২৬৮৯/২০২৬ এর শুনানি শেষে আদালত ১২ মার্চ ২০২৬ তারিখে দেওয়া আদেশে জেলা প্রশাসকের ২৭ নভেম্বর ২০২৪ তারিখের ১০৪১ নম্বর স্মারকের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।

এর প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৩ এপ্রিল ২০২৬ তারিখের ১৯-১৯১ নম্বর স্মারকে সংশ্লিষ্ট চার চেয়ারম্যানকে স্বপদে বহাল রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।