লগইন
আলমডাঙ্গায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া : ঠিকাদারকে অপসারণের নির্দেশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬ | ০৫:২০ বিকাল ২০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া : ঠিকাদারকে অপসারণের নির্দেশ

আলমডাঙ্গার পুটিমারী-কেদারনগর সড়ক উন্নয়নকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রস্তুতির অভিযোগ উঠেছে। কাজের সাইট পরিদর্শন করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ এবং ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলীর কার্যালয়। এ বিষয়ে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দ্দারকে একটি লিখিত চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে দেখা যায়।

চিঠির তথ্য অনুযায়ী, আলমডাঙ্গা উপজেলাধীন GKRIDP/08/CW-172 প্যাকেজের আওতায় ‘Improvement of Putimari-Kedarnagor j Road, Ch 00-1000m’ সড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। গত ১০ অক্টোবর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কাজের সাইট পরিদর্শন করেন। এ সময় সড়কের ডব্লিউবিএম (WBM) স্তরের কাজে ব্যবহারের জন্য মজুত করা নিম্নমানের ইটের খোয়া দেখতে পান।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব নির্মাণসামগ্রী স্পেসিফিকেশনবহির্ভূত কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে নিম্নমানের ইটের খোয়া অপসারণ করে পরবর্তী কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া কাজের ত্রুটি সংশোধন করে তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ত্রুটি সংশোধন ছাড়া কোনো অবস্থাতেই পরবর্তী কাজ করা যাবে না। স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন না হলে বিল প্রদানে জটিলতা সৃষ্টি হলে তার দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

চি‌ঠি প্রাপ্তির পর ঠিকাদার প্রতিষ্ঠান সড়র থে‌কে নিন্মমা‌নের খোয়া অপসা‌রন কর‌তে দেখা গে‌ছে।

নিম্নমা‌নের ‌খোয়া সড়ক থে‌কে অপসারন করার নি‌র্দেশ দেওয়ায় উপ‌জেলা প্রকৌশলী‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকাবা‌সি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ নির্দেশনার পর সড়কটির নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান নিশ্চিত করা এবং নির্দেশনা অনুযায়ী ত্রুটি সংশোধন করা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপ‌জেলা প্রকৌশলী মেজবাহুর রহমান জানান, স্থানী ব‌্যক্তি‌দের মাধ‌্যমে জান‌তে পে‌রে সড়ক প‌রিদর্শন ক‌রে নিন্মমা‌নের খোয়া মজুত কর‌তে দেখা যায়। এঘটনার পর চি‌ঠির মাধ‌্যমে ঠিকাদার‌কে সড়ক থে‌কে নিন্মমা‌নের খোয়া অপসারন করার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। সেই সা‌থে স‌ঠিক মা‌নের খোয়া দি‌য়ে সড়ক নির্মান করার জন‌্য বলা হ‌য়ে‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৬ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।