লগইন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬ | ০৫:২৪ বিকাল ১৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “ ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। উপজেলা পরিষদ চত্বর থেকে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আলমডাঙ্গা ষ্টেশন অর্ফিসার আল মামুনের নেতৃত্বে প্রকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এতে আগুন লাগলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন মৌদুদ আলম খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি মহেশ্বর কুমার মন্ডল, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, উপজেলা নির্বাচন মেজর আহমেদ,উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটম, ইউনিয়ন সমাককর্মি শহিদুল ইসলাম সমাজসেবা, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানাসহ শিক্ষার্থী ও অন্যান্যরা।

আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। এ জন্য সবাইকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান তাঁরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৩ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।