লগইন
আলমডাঙ্গায় শ্মশ্বানে পাখিভ্যানচালককে বেঁধে ভ্যান, মোবাইল ও যাত্রীদের মালামাল ছিনতাই
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ জুন, ২০২৬ | ০৩:০৬ দুপুর ৫৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় শ্মশ্বানে পাখিভ্যানচালককে বেঁধে ভ্যান, মোবাইল ও যাত্রীদের মালামাল ছিনতাই

আলমডাঙ্গার বকসিপুর শ্মশানের কাছে গভীর রাতে পাখিভ্যানচালককে হাত-পা ও চোখ বেঁধে রেখে ভ্যানসহ যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার বকসিপুর গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে সুজা উদ্দিন পাখিভ্যানে করে একই গ্রামের জাকির সর্দারের ছেলে সেন্টুর শাশুড়ি ও মামি শাশুড়িকে আলমডাঙ্গা রেলস্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা গোয়ালন্দ মেইল ট্রেনে পাংশা যাওয়ার উদ্দেশ্যে রাত পৌনে ৩টার দিকে বকসিপুর থেকে রওনা দেন।

পথিমধ্যে বকসিপুর শ্মশানের নিকট পৌঁছলে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা ভ্যানচালক সুজা উদ্দিনকে জোরপূর্বক একটু দূরে নিয়ে গিয়ে দড়ি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে মাঠের মধ্যে ফেলে রাখে। এ সময় দুই নারী যাত্রীর কাছ থেকে নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া ভ্যানচালকের ব্যবহৃত বাটন মোবাইল ফোন এবং পাখিভ্যানটিও নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ভ্যানচালক সুজা উদ্দিন জানান, ছিনতাইকারীরা তাকে তিনজন মিলে ধরে নিয়ে যায় এবং হাত-পা ও চোখ বেঁধে ফেলে রাখে। পরে তারা চলে গেলে তিনি কৌশলে পায়ের বাঁধন ও চোখের কাপড় খুলে মাঠ পেরিয়ে বাদেমাজু গ্রামে পৌঁছান। সেখান থেকে পরিবারের সদস্যদের খবর দেন। পরে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন, ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

সেন্টু জানান, তার শাশুড়ি ও মামি শাশুড়িকে রেলস্টেশনে পৌঁছে দেওয়ার জন্য সুজা উদ্দিনের ভ্যান ভাড়া করা হয়েছিল। পথে ছিনতাইকারীরা তাদের আটকে নগদ টাকা ও রুপার চেইন ছিনিয়ে নেয়। একই সঙ্গে ভ্যানচালকের পাখিভ্যান ও মোবাইল ফোনও নিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।”

স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং ওই এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।