লগইন
আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে দিনমজুরকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ জুন, ২০২৬ | ০২:৫৩ দুপুর ৪৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরধরে দিনমজুরকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে জমিজমা ও বিদ্যুৎ সংযোগ নিয়ে পূর্ব বিরোধের জেরে সাইদুর রহমান (৪৮) নামে এক দিনমজুরকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে বন্ডবিল-ফরিদপুর সড়কের পাশের একটি পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া সাইদুর রহমান ফরিদপুর গ্রামের মৃত মোহত আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ও গাছকাটা শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এলাকার লোকজন সড়কের পাশের একটি পুকুরে সাইদুর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় ছটফট করতে দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পুলিশের গাড়িতে করে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাইদুর রহমানের ভাই টুটুল হাসান অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মনজিল হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি বাড়ির বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করেও উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। তার দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সাইদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে রেখে যায়।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, সাইদুর রহমানের জ্ঞান ফিরলে তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আরও সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে এমন নৃশংস ঘটনার পর ফরিদপুরসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।