লগইন
আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব চঞ্চল বহিষ্কার, সংগঠনের কার্যক্রমও স্থগিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ জুন, ২০২৬ | ০৬:১১ বিকাল ১১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব চঞ্চল বহিষ্কার, সংগঠনের কার্যক্রমও স্থগিত

আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংগঠনটির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে আলমডাঙ্গা নাগরিক কমিটির নেতৃবৃন্দের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে হাবিবুল করিম চঞ্চলের বিরুদ্ধে নানা অভিযোগ, আর্থিক অনিয়ম ও সমালোচনামূলক বক্তব্য ব্যাপকভাবে প্রচার হতে লক্ষ্য করা গেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন নেতৃবৃন্দ। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে আলমডাঙ্গা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটিকে হেয়প্রতিপন্ন করে নানা ধরনের প্রচারণা চালানো হয়েছে। এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদানের সুযোগ দিতে সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চলকে ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। তার জবাব ও পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হবে।

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আলমডাঙ্গা নাগরিক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সভায় আলমডাঙ্গা নাগরিক কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির আহবায়ক শাহাবুদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক প্রভাষক মিজানুর রহমান মিজা , যুগ্ম আহবায়ক ফজলুল হক শামীম, যুগ্ন আহবায়ক এমদাদ হোসেন, সদস্য কবি আসিফ জাহান, আব্দুর রশিদ মঞ্জু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।