লগইন
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাবার না‌মে নি‌র্মিত বা‌ড়ি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ জুন, ২০২৬ | ০৬:২৮ সকাল ৬৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধা বাবার না‌মে নি‌র্মিত বা‌ড়ি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আলমডাঙ্গার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লস্কর আলীর নামে নির্মিত সরকারি বা‌ড়ি ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ উঠেছে তাঁর ছেলের‌ বিরু‌দ্ধে। ছে‌লে ইসমাঈল হো‌সেন সে‌রেগুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। একই সঙ্গে বীর নিবাস নির্মাণের শুরু থেকেই প্রকল্পের শর্ত লঙ্ঘন, অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য সরকারের ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় কয়েক বছর আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লস্কর আলীর নামে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর ছেলে ইসমাঈল হোসেন সেরেগুল প্রকল্পের সুবিধা গ্রহণ করেন।

অভিযোগকারীদের দাবি, বীর নিবাস বরাদ্দের ক্ষেত্রে অসচ্ছল, ভূমিহীন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার বা প্রান্তিক মুক্তিযোদ্ধা পরিবার অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু লস্কর আলীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল ছিল না। তাঁর ছেলে সরকারি চাকরিজীবী এবং নিজ গ্রা‌মে আলিশ্মান বা‌ড়িসহ চুয়াডাঙ্গা শহরে পরিবারের জ‌মিসহ বাড়িঘর রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, প্রকল্পের শর্ত অনুযায়ী উপকারভোগীর নামে ন্যূনতম দেড় শতাংশ বসতভিটার জমি থাকা বা খাসজমি বন্দোবস্ত পাওয়ার যোগ্য হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট বীর নিবাসটি উপকারভোগীর নিজস্ব জমিতে নির্মাণ করা হয়নি। বরং বাড়াদি গ্রামের সায়েরা খাতুনের জমিতে ঘরটি নির্মাণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই ঘর সায়েরা খাতুনের কাছে পাঁচ লাখ টাকায় বিক্রির মৌখিক চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী তিনি ইতোমধ্যে এক লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বীর নিবাসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে কেউ বসবাস করছেন না।

এ বিষয়ে জানতে চাইলে সায়েরা খাতুন প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, ঘর নির্মাণের সময় প্রয়োজনে জমি বিনিময়ের কথা বলতে বলা হয়েছিল। তবে বাস্তবে কোনো জমি বিনিময় হয়নি। পরে ঘরটির জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয় এবং তিনি এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সরকারি অর্থে নির্মিত বীর নিবাস অন্য কারও কাছে বিক্রি, হস্তান্তর বা ভাড়া দেওয়া যাবে না। উপকারভোগী মুক্তিযোদ্ধা বা তাঁর উত্তরাধিকারীরা কেবল বসবাসের উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারবেন। কোনো বৈধ উত্তরাধিকারী না থাকলে বা বাড়িটি পরিত্যক্ত হলে সম্পত্তির নিয়ন্ত্রণ সরকারের কাছে ফিরে যাওয়ার বিধান রয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসমাঈল হোসেন সেরেগুল। তিনি বলেন, “আমি আমার চাচাতো ভাইয়ের শালিকার জমিতে ঘরটি নির্মাণ করেছি। তিনি আমাকে ভাই বলে ডাকেন। এ কারণে তাঁর জমিতে ঘর করা হয়েছে। বাড়িটি বিক্রি করা হয়নি এবং তাঁর কাছ থেকে কোনো টাকাও নেওয়া হয়নি। কেউ টাকা দেওয়ার কথা বললে তাকে আমার কাছে আসতে বলুন।”

এক পর্যায়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনাকে এসব কে বলেছে?”

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, "অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সম্পদ পুনরুদ্ধারেরও দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।