লগইন
আলমডাঙ্গায় ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে বিনামূল্যে অপারেশন সেবা উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ জুন, ২০২৬ | ০৩:৪৫ দুপুর ৩৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রসূতি মায়ের সিজারিয়ানের মাধ্যমে বিনামূল্যে অপারেশন সেবা উদ্বোধন

আলমডাঙ্গায় গরিব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন সেবার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে উপজেলার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের এক প্রসূতি মায়ের সফল সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জানা গেছে, ফাতেমা মানবিক ফাউন্ডেশন গত ২ জুন একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি মাসের প্রথম মঙ্গলবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং দরিদ্র রোগীদের জন্য বিভিন্ন ধরনের অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া জেলার কিছু এলাকার প্রসূতি মায়েদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও চালু করেছে ফাউন্ডেশনটি।

এরই ধারাবাহিকতায় পাঁচলিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে প্রসূতি সুমি খাতুনের বিনামূল্যে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন ডা. লিপা নারসিস চৈতালী ও ডা. আব্দুল সালাম।

প্রসূতি সুমি খাতুনের স্বামী শাকিল আহমেদ জানান, ফাতেমা মানবিক ফাউন্ডেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। আমাদের একটি পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা ও শিশু দুজনেই সুস্থ আছে। এ ধরনের মানবিক উদ্যোগে আমরা অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞ।

ফাতেমা মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলী বলেন, আমার মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ সহায়তা, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং দরিদ্র রোগীদের জন্য বিভিন্ন ধরনের অপারেশনের ব্যবস্থা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যেসব অপারেশন করা হয়, সেগুলোর মধ্যে গরিব ও অসহায় রোগীদের জন্য প্রয়োজনীয় অপারেশনগুলো বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকাবাসী ফাতেমা মানবিক ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সেবামূলক কার্যক্রম দরিদ্র মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ করবে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৮ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৮ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।