আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মিলন ডাকাত গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মিলন ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদকদ্রব্য উদ্ধার ও চোর-ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ওবায়দুল্লাহ আল মামুনের নেতৃত্বে হাপানিয়া পুলিশ ক্যাম্পের সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টায় আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর মন্ডলপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে মোঃ মিলন হোসেন (৩৪) নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন হোসেন ওই এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট দুটি মামলা রয়েছে।
মামলাগুলো হলো—
১) আলমডাঙ্গা থানার এফআইআর নং-১০, তারিখ- ০৭ জুন ২০২৫; জিআর নং-১৩৮/২০২৫। ধারা- ৩৯৯/৪০২, দণ্ডবিধি ১৮৬০।
২) আলমডাঙ্গা থানার এফআইআর নং-১, তারিখ- ০১ মার্চ ২০২৫; জিআর নং-৪১/২০২৫। ধারা- ৩৯৫/৩৯৭, দণ্ডবিধি ১৮৬০।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৩ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৩ ঘন্টা আগে