লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৫ দুপুর ৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে বিএনপির নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে পৌর এলাকার সকল ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


এসময় তারা তারেক রহমান, শরীফুজ্জামান শরীফ ও ধানের শীষের পক্ষে নানা শ্লোগান দিতে থাকেন।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু বলেন, দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক, মানুষের মুক্তির প্রতীক।


আগামী নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার উন্নয়ন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এজন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।


তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় গিয়ে মানুষকে ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।


মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, পৌর বিএন‌পির সি‌নিয়র সহসভাপ‌তি মাগ‌রিবুর রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সহসাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার, আসিফ আল নূর তামিম, মকলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা যুবদ‌লের সদস‌্য আব্দুর রশিদ মঞ্জু,


উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিক হক রিংকু, মাহমুদুল হক তন্ময়সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।