লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষ প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ০১:০২ দুপুর ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধানের শীষ প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত


“সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫ এবং চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন ১৮৯৫-এর আলমডাঙ্গা শাখা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ পথসভার আয়োজন করা হয়।


নির্বাচনী পথসভায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন ১৮৯৫-এর আলমডাঙ্গা শাখা সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ।


এসময় তিনি বলেন, শ্রমিক সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি। বাস, ট্রাক, মিনিবাস ও কোচ শ্রমিকদের নিরলস পরিশ্রমেই প্রতিদিন দেশ সচল থাকে। অথচ দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়ে আসছে। শ্রমিকদের এই ন্যায্য দাবি বাস্তবায়নে ধানের শীষই একমাত্র ভরসার প্রতীক।


তিনি আরও বলেন, শরীফুজ্জামান শরীফ একজন শ্রমিকবান্ধব ও জনবান্ধব নেতা। তিনি সংসদে গেলে শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার জোরালোভাবে তুলে ধরবেন। তাই শ্রমিক সমাজের ভবিষ্যৎ নিরাপদ করতে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার জন্য সকল শ্রমিক ভাইদের প্রতি আহ্বান জানান তিনি।


পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী রিপন মন্ডল।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল কাউনাইন টিলু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমিটির সদস্য ও ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ টিপু সুলতান, বাংলাদেশ কৃষিবীদ এ্যাসেসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার আরিফুল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।


আঞ্চলিক মোটরমালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনাল হক, বিএনপি নেতা আব্দুল মজিদ, মোটর শ্রমিক ইউনিয়নের (৫৯৫) আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সাহাবুল হক, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ উজ্জ্বল শেখ, ১৮৯৫ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সম্পাদক সাজু, কোষাধ্যক্ষ সেন্টু আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপদি রফিকুল ইসলাম রঞ্জু, সাধারন সম্পাদক আনিসুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন ও শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।