লগইন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ১০ : মাদকসহ ৭ জন, পরোয়ানা ও মামলায় গ্রেফতার ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:২৬ দুপুর ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পৃথক অভিযানে গ্রেফতার ১০ : মাদকসহ ৭ জন, পরোয়ানা ও মামলায় গ্রেফতার ৩

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি মামলার তদন্তে সন্দিগ্ধ ২ জন এবং পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার ১১ সে‌প্টেম্বর দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে।

জামজামী পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ আলীর নেতৃত্বে শুক্রবার রাতে জামজামী বাজার- আলমডাঙ্গা সড়কের পাশে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের টিনশেড ঘরের বারান্দায় অভিযান চালানো হয়। এ সময় নওদা জামজামীর মৃত বাহার আলীর ছে‌লে জনি আলী ওরফে জাহাঙ্গীর (২৬), আক্কাচ আলীর ছে‌লে আকাশ আলী (২৪) এবং সোহাগপুর গ্রা‌মের সা‌হেব আলীর শাহিন (২৮)-কে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।

একই রাতে এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে আসাননগর এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে আসাননগর গ্রা‌মের আসারথ মা‌লিতার ছে‌লে আব্দুর রশিদ (৫৫) ও গড়চাপড়া গ্রা‌মের মৃত লিয়াকত আলীর ছে‌লে সোহাগ (৩৮)-কে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়া হাটবোয়ালিয়া গ্রামের এসকে এসবি ইটভাটার প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামের শাহাজান আলীর ছে‌লে তপন ওরফে দবির মালিথা (২৩)-কে ১ গ্রাম গাঁজাসহ এবং ফরিদপুর দোহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রা‌মের মৃত আব্দুল করী‌মের ছে‌লে নজরুল ইসলাম (৫৫)-কে ১ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে এসআই আলমগীর কবিরের নেতৃত্বে বিশেষ অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি জেহালা গ্রামের মৃত রহমা‌নের ছে‌লে লিটন আলী (৩৮) ও গড়চাপড়া গ্রা‌মের হা‌ফিজুর রহমা‌নের ছে‌লে তুহিন আলী (২২)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এএসআই জামির আলীর নেতৃত্বে পৃথক অভিযানে আলমডাঙ্গা জিআর-২৮৯/২৪, প্রসেস নং-৫২৪/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি বক্সীপুর গ্রা‌মের হা‌সেম আলীর ছে‌লে সবুজ আলী (২৫)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেফতার ৭ জনকে সামারি ট্রায়াল প্রসিকিউশনের মাধ্যমে এবং মামলার সন্দিগ্ধ দুই আসামি ও পরোয়ানাভুক্ত এক আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫০ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫০ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।