আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : বাবলু সভাপতি ও রুবেল সাধারন সম্পাদক নির্বাচিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : বাবলু সভাপতি ও রুবেল সাধারন সম্পাদক নির্বাচিত
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের আব্দুস সামাদ বাবলু। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান রুবেল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। সমিতির মোট ১৪৯ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ব্যাংকার সিরাজুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকের আব্দুস সামাদ বাবলু ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকা প্রতীকের খন্দকার গোলাম আজম বিটু পেয়েছেন ৪৯ ভোট।
সহ-সভাপতি পদে মাছ প্রতীকের এনায়েত হোসেন সাবু ৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের হাবিবুর রহমান রুবেল ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মোবাইল ফোন প্রতীকের কামরুল হক রনি ৪৬ ভোট এবং বাইসাইকেল প্রতীকের সেলিম হোসেন ৩৩ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকের আব্দুল্লাহ আল মাহমুদ তুর্য ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মহসিন পেয়েছেন ৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে চেয়ার প্রতীকের শামীম ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের শফিউল হাসান মিলন পেয়েছেন ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীকের মেহেদী হাসান ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের আব্দুল খালেক পেয়েছেন ৫৭ ভোট। প্রচার সম্পাদক পদে টিয়াপাখি প্রতীকের আমিরুল ইসলাম ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীকের আকরাম পেয়েছেন ৫৫ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকের আব্দুস সালাম ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রাজিবুল ইসলাম পেয়েছেন ৪৯ ভোট। ধর্ম বিষয়ক সম্পাদক পদে রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঘোড়া প্রতীকের আরিফুল ইসলাম ৯৮ ভোট, কাপ-পিরিচ প্রতীকের জাহিদুল ইসলাম ৯৮ ভোট, বাল্ব প্রতীকের মোস্তাফিজুর লিটন ৯৭ ভোট এবং টেবিল প্রতীকের সজীব আহম্মেদ ৮৩ ভোট। এ পদে হারিকেন প্রতীকের রানা আহম্মেদ পেয়েছেন ৬৮ ভোট।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যাংকার সিরাজুল ইসলাম। সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন ব্যাংকার শহিদুল ইসলাম। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান, পিএসআই কুশল কুমারসহ পুলিশের সদস্যরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১০ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
১৩ ঘন্টা আগে