লগইন
আলমডাঙ্গা খেজুরতলা গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে সাদা টেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:৩৫ বিকাল ৩২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা খেজুরতলা গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে সাদা টেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আলমডাঙ্গা খেজুরতলা গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে সাদা টেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের একটি বাড়ি থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মোছা. পারভিনা খাতুন (৩৫) ও তার স্বামী মো. রেজাউল হকের বসতঘরের বারান্দায় কাঠের ওপর সাদা টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে যায়।

শনিবার বেলা ১১টার দিকে বাড়ির মালিকের ছেলে মো. সিজান (১৭) ঘরের মেঝের কাঠ সরানোর সময় বারান্দায় সাদা টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা টেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।