আলমডাঙ্গায় পরোকিয়া প্রেমিক-প্রেমিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে
আলমডাঙ্গায় পরোকিয়া প্রেমিক-প্রেমিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে
আলমডাঙ্গায় গভীর রাতে দুই সন্তানের জননী ও তার কথিত পরকীয়া প্রেমিক দুই সন্তানের জনককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। পরে সকালে পুলিশ এসে তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করেছে। রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারদুর্গাপুর গ্রামের জব্বার আলী প্রায় তিন বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে দেড় মাস আগে দেশে ফেরেন। তার দুই মেয়ে বিবাহিত। অভিযোগ রয়েছে, তিনি বিদেশে থাকার সময় প্রায় এক বছর আগে তার স্ত্রী নুর জাহান (৩৫)-এর সঙ্গে পাশের আনন্দবাস গ্রামের আইজদ্দিনের ছেলে দুই সন্তানের জনক জিনারুল ইসলাম (৩৬)-এর সম্পর্ক গড়ে ওঠে।
জিনারুল ইসলাম দাবি করেন, ভাইয়ের ছেলের বিয়ের সূত্রে নুর জাহানের সঙ্গে পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। স্থানীয়দের অভিযোগ, এর আগে একবারও তাদের আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনা ঘটেছিল।
প্রবাসফেরত জব্বার আলী জানান, ঘটনার রাতে তিনি ও তার স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, তার স্ত্রী পাশে নেই এবং ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে কৌশলে দরজা খুলে বাইরে বের হয়ে পাশের ঘরের টিনের দরজার ফাঁক দিয়ে স্ত্রী ও জিনারুলকে একসঙ্গে শুয়ে থাকতে দেখেন। এ সময় তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
জব্বার আলীর আরও অভিযোগ, বিদেশে থাকা অবস্থায় তিনি যে টাকা পাঠিয়েছিলেন, তার একটি বড় অংশ স্ত্রী কথিত প্রেমিককে দিয়েছেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা-র পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও পুরুষকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, পারদুর্গাপুর গ্রামে এক নারী ও এক পুরুষকে গাছের সঙ্গে বেঁধে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তাদের উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে