লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান
বড় করে দেখুন
খাইরুল ইসলাম: নিজস্ব প্রতিবেদক আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৬:১১ বিকাল ৩৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত দুইজন প্রভাষক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তারা তাদের যোগদানপত্র দাখিল করেন। নতুন যোগদানকৃত এই দুই শিক্ষক হলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম এবং গণিত বিভাগের প্রভাষক মো: সেলিম হোসেন।

​শিক্ষকদের এই যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক বিশেষ বরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রভাষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: আবু নাসির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আবু হাসান ইউসুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডা. নাসির উদ্দিন খোকন এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিক মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: আবু নাসির নতুন শিক্ষকদের স্বাগত জানিয়ে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষকদের বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এই দুই মেধাবী শিক্ষকের যোগদানের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা ও নতুন মাত্রা যোগ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গভর্নিং বডির সভাপতি জনাব আবু হাসান ইউসুফ তার বক্তব্যে নতুন শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কলেজের সকল বিভাগীয় শিক্ষক ও কর্মচারীদের সাথে নতুন শিক্ষকদের পরিচয় ও কুশল বিনিময় সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।