আলমডাঙ্গায় মরহুম মীর মহি উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ১৬টি দুর্গামন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মরহুম মীর মহি উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ১৬টি দুর্গামন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলমডাঙ্গা পৌর এলাকার ১৫টি এবং কালিদাসপুরের ১টিসহ মোট ১৬টি দুর্গাপূজা মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মরহুম মীর মহি উদ্দিনের পরিবার। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সরহুম মীর মহি উদ্দিনের বাসভবন চত্তরে মীর পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মরহুমের সহোদর মীর মুছা ওলিউল্লাহ লাল্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের দুই কন্যা ডা. আদনীন নাহার মৌনালী, জান্নাতুন নাহার মীম, সহোদর হাফিজুর রহমান ঠান্ডু, কুমারী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত মাহবুবুর রহমান,আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক তন্ময় ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য এবং উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুধাংশ কুমার ব্যানার্জী।
স্বাগত বক্তব্য প্রদান করেন মরহুমের ভাতিজা মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
হাফিজুর রহমান জীবনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি সুশীল কুমার ভৌতিকা, রথতলা শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি বিদ্যুৎ কুমার, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, উপজেলা পূজা ফ্রন্টের সদস্য রাম রাহাসহ আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।