লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় মোটরসাইকেল চেকিংকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ মার্চ, ২০২৬ | ০৪:২৩ সকাল ২২২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় মোটরসাইকেল চেকিংকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে নিয়মিত মোটরসাইকেল চেকিং অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সম্ভাব্য চুরি, ছিনতাই ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে আলমডাঙ্গা শহরের হাফিজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত যুবক আব্দুর রহমান (২০)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে। বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় মায়ের সঙ্গে বসবাস করছেন।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইউনুস আলী জানান, শনিবার সকাল থেকে আলমডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত মোটরসাইকেল চেকিং অভিযান চালানো হচ্ছিল। দুপুরের দিকে হাফিজ মোড়ে চেকিং চলাকালে কালিদাসপুরের দিক থেকে আসা একটি টিভিএস ফোরভি মোটরসাইকেল থামানো হয়।

এ সময় ট্রাফিক পুলিশের কনস্টেবল বিল্লাল হোসেন মোটরসাইকেলটি তল্লাশি করতে গেলে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি ড্যাগার উদ্ধার করা হয়।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসহ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান।

গ্রেফতারকৃত আব্দুর রহমানের মা জানান, তার স্বামীর তিনটি সংসার ছিল। স্বামীর মৃত্যুর পর তার ছেলে অন্য ভাইদের কাছে বাকি টাকায় জমি বিক্রি করেছিল। কিন্তু সেই টাকা না পাওয়াকে কেন্দ্র করে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে বন্ধুর মোটরসাইকেল নিয়ে তিনি গ্রামে গিয়েছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল বলেন, গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো সম্ভব ছিল। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে এলাকায় নিয়মিত চেকিং ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।