লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৬ বিকাল ২৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার : ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ বেতবাড়িয়া কুঠিপাড়া এলাকায় অভিযান চালায়।

 গোপন সংবাদের ভিত্তিতে বেতবাড়িয়া কুঠিপাড়া গ্রামের শরিফুল ইসলামের (৩৬) শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের ইসহাক আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রাত ১০টা ৩৫ মিনিটে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

অন্যদিকে, আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক ও এসআই তাইজুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে রাধিকাগঞ্জ গ্রামের আব্দুল রহিমের ছেলে আব্দুল আলীম (৩৮) এবং আঠারখাদা গ্রামের রাশিদুল হকের ছেলে সজিব হাসানকে (২৩) গ্রেফতার করেন। তাদের দুজনকেও পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।