লগইন
উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান চুরি, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে না খেয়ে আসাদুলের পরিবার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:৫০ রাত ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান চুরি, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে না খেয়ে আসাদুলের পরিবার

আলমডাঙ্গায় দিনের আলোয় মোটরসাইকেলে এসে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ভ্যানচালক আসাদুল হকের একমাত্র উপার্জনের অবলম্বন পাখিভ্যান। কয়েক মিনিটের ঘটনায় শুধু একটি ভ্যানই হারাননি আসাদুল—হারিয়েছেন স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বনটিও। ভ্যানটি হারিয়ে প্রতিবন্ধী সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তার। গতকাল থেকে ঘরে চুলা জ্বলেনি বলে জানিয়েছেন আসাদুল।

ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের মালিথাপাড়ায়। ভুক্তভোগী আসাদুল হক ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তার দাবি, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে অল্প সময়ের মধ্যে বাড়ির সামনে থেকে ভ্যানটি নিয়ে চলে যায়। পরে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাননি তিনি।

ভুক্তভোগী 

আসাদুল হকের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে প্রতিবন্ধী। তার নাম জীবন। ভ্যান চালিয়ে প্রতিদিন যে আয় হতো, তা দিয়েই চলত সংসারের খাবার, অন্যান্য প্রয়োজনীয় খরচ এবং প্রতিবন্ধী সন্তানের ওষুধসহ চিকিৎসার ব্যয়।

আসাদুল হক বলেন, “সারাদিন ভ্যান চালিয়ে যে টাকা আয় করি, তা দিয়েই আমার সংসার চলে। ভ্যানটিই ছিল পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন। সেটিও চুরি হয়ে যাওয়ায় এখন আমরা না খেয়ে দিন কাটাচ্ছি। গতকাল থেকে চুলায় আগুন জ্বলেনি। পরিবারের সদস্যরা এখন পর্যন্ত না খেয়ে রয়েছে।”

অসহায় আসাদুলের জীবনে এই ভ্যানটির গল্পও আলাদা। করোনা মহামারির সময় ২০২১ সালের দিকে ‘পজেটিভ আলমডাঙ্গা’ নামে একটি সংগঠন তাকে ভ্যানটি দিয়েছিল। ওই ভ্যান চালিয়েই তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। এরপর দীর্ঘদিন ধরে সেই ভ্যানের আয়ে পরিবার চালিয়ে আসছিলেন।

কিন্তু একদিনের চুরিতে আবারও সেই পুরোনো অনিশ্চয়তার সামনে দাঁড়িয়েছেন আসাদুল। বিশেষ করে প্রতিবন্ধী সন্তানের খাবার ও ওষুধের খরচ কীভাবে চালাবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, দিনের বেলায় মানুষের চলাচলের মধ্যেই মোটরসাইকেলে এসে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, চুরি যাওয়া ভ্যানটি দ্রুত উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

ভ্যান উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে সোমবার আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুল হক।

এখন তার একটাই চাওয়া—চুরি যাওয়া ভ্যানটি ফিরে পাওয়া। কারণ সেটি শুধু একটি যানবাহন নয়; প্রতিবন্ধী সন্তানসহ পুরো পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র অবলম্বন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৮ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।