আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শো-ডাউন শেষে পথসভা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শো-ডাউন শেষে পথসভা
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল হকের পক্ষে মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। শো-ডাউন শেষে আয়োজিত পথসভায় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কালিদাসপুর ইউনিয়নের সকল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটরসাইকেল শো-ডাউনটি। পরে আসাননগর গ্রামের ক্লাব মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় চেয়ারম্যান প্রার্থী আসাদুল হকসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা বক্তব্য প্রদান করেন।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক বলেন, নির্বাচিত হলে কালিদাসপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় দলীয় নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসাদুল হকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।