লগইন
আলমডাঙ্গায় মাদক ও ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেফতার ৭
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২০ বিকাল ৩২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক ও ওয়ারেন্ট তামিল অভিযানে গ্রেফতার ৭

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসআই মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার কামালপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৫) নামে এক যুবককে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১০টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার জাকির হোসেনকে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আলিয়াটনগরের আব্দুল মালেকের ছেলে শাহজাহান (৩৫), কালিদাসপুরের রবিউল ইসলামের ছেলে রাফি আহম্মেদ (২৩), গড়গড় (পুটিমারী) গ্রামের আরোজ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩), পাঁচকমলাপুরের মৃত পুটি মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৫০), গড়গড়ী গ্রামের আবু বক্করের ছেলে হারুন আলী (৪০) এবং জোড়গাছা গ্রামের মৃত হাবিল গাইনের ছেলে ইমান আলী গাইন (৪০)।

গ্রেফতার সাতজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।