লগইন
আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের বিষপানে মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১৭ বিকাল ৬০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের বিষপানে মৃত্যু

আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপানে আশিকুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আশিকুর রহমান উপজেলার বেগুয়াখালি চরপাড়া গ্রামের দিনমজুর কৃষক চুন্নু রহমানের ছেলে। সে স্থানীয় জে.সি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে আশিকুর বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরছিল। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মা-বাবা আইফোন কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার নিজের ব্যবহৃত স্মার্টফোনটিও ভেঙে ফেলে আশিকুর। পরে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের ওপর অভিমান করে সে বিষপান করে।

বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টার দিকে আশিকুরের মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন অ‌ভি‌যোগ না থাকায় এবং বিনাময়না তদ‌ন্তে মর‌দেহ দাফ‌নের হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১০ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২৮ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।