লগইন
আলমডাঙ্গার কা‌লিদাসপুর ইউনিয়‌নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৪ বিকাল ৩৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কা‌লিদাসপুর ইউনিয়‌নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত

আলমডাঙ্গায় গ্রাম আদালত সক্রিয়করণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা সহজীকরণের লক্ষ্যে মতবিনিময় ও ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের অধীনে এ আয়োজন করা হয়।

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকার সভাপতিত্বে সভায় ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের জন্য দ্রুত ও সহজে বিচারিক সেবা নিশ্চিত করা, অনানুষ্ঠানিক গ্রাম্য শালিস বন্ধ করা এবং উচ্চ আদালতে মামলার চাপ কমানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের উদ্দেশ্য, এখতিয়ার ও কার্যক্রম তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামান। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ফিরোজ হোসেন বক্তব‌্য প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।