লগইন
আলমডাঙ্গা সরকারি কলেজের অরক্ষিত সেফটি ট্যাংক থেকে শেয়াল উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিম
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৮ বিকাল ২২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা সরকারি কলেজের অরক্ষিত সেফটি ট্যাংক থেকে শেয়াল উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিম

শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা সরকারি কলেজের দীর্ঘদিন অরক্ষিত একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে একটি শেয়াল উদ্ধার করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিম। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে সেফটি ট্যাংকের ভেতর থেকে শেয়ালটি উদ্ধার করে মুক্ত করে দেওয়া হয়।

জানা গেছে, আলমডাঙ্গা সরকারি কলেজের একটি সেফটি ট্যাংকের ভেতর প্রায় দুইদিন ধরে একটি শিয়াল পড়ে ছিল । কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করার সময় শ্রমিকদের বিষয়টি নজরে আসে। পরে তারা কলেজ প্রশাসনকে জানালে অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান শেয়ালটি উদ্ধারের উদ্যোগ নেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিমকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিম। পরিদর্শনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকটির কোনো ঢাকনা না থাকায় অসাবধানতাবশত প্রায় ১২ ফুট গভীর ট্যাংকের ভেতরে পড়ে যায় শেয়ালটি। সেখানে দুইদিন আটকে থাকায় এটি দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছিল।

পরিস্থিতি বিবেচনায় রেসকিউ টিমের প্রধান মো. মাহমুদুল হাসান ট্যাংকের ভেতরে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে শেয়ালটিকে ট্যাংকের ভেতর থেকে ওপরে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

শেয়ালটি উদ্ধারের পর উপস্থিত সবার মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বন্যপ্রাণী উদ্ধারে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার রেসকিউ টিমের কার্যক্রমের প্রশংসা করা হয়।

উদ্ধারকাজের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, সহকারি অধ্যাপক মহিউদ্দিন মোহিত, জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরন, সাধারণ সম্পাদক আরাফাত রহমান এবং সংগঠনের উপদেষ্টা ও কলেজের ভূগোল বিভাগের প্রধান ড. মাহাবুব আলম। রেসকিউ টিমের সদস্য ছিলেন মাহমুদুল হাসান, স্বাধীন আলী, মাহফুজুর রহমান সবুজ, আকাশ আহমেদ ও সাইদুজ্জামান শাওন।

এ ঘটনায় কলেজ প্রাঙ্গণে থাকা অরক্ষিত সেফটি ট্যাংকসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত নিরাপদ করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব স্থানে যথাযথভাবে ঢাকনা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে ভবিষ্যতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্যই এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৪ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।