লগইন
আলমডাঙ্গায় জব্দকৃত ৪০ বস্তা সার কৃষকদের মাঝে  সকালে বিক্রি: বিকালে জামজামি থেকে ৩৭ বস্তা সার আটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ মে, ২০২৬ | ০৫:৪১ বিকাল ৪৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জব্দকৃত ৪০ বস্তা সার কৃষকদের মাঝে সকালে বিক্রি: বিকালে জামজামি থেকে ৩৭ বস্তা সার আটক

আলমডাঙ্গায় অনুমোদনহীন ভাবে পরিবহনের সময় হারদী থে‌কে জব্দ করা ৪০ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করেছে উপজেলা কৃষি অফিস। ২৩ মে শনিবার সকালে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সার বিক্রয় করা হয়। বিকালে জামজামি থেকে ৩০ বস্তা ইউরিয়া, ৫ বস্তা ডিএপি ও ২ বস্তা টিএসপি আটক করে নিয়ে আসা হয়।

জানাগেছে, গত বৃস্পতিবার উপজেলার হারদী-মিরপুর সড়কের হারদী এলাকা থেকে অনুমোদনহীনভাবে পরিবহনের সময় ৪০ বস্তা ডিএপি সার আটক করে উপজেলা কৃষি অফিস। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারের মালিক হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সুমন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আটককৃত ৪০ বস্তা বিসিআইসির ডিএপি সার জব্দ করা হয়। যা বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৪০ জন কৃষকের মাঝে প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা দরে সার বিক্রয় করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত সার বিক্রির মাধ্যমে আদায়কৃত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত কৃষকদের কাছে সার বিক্রি করা হয়েছে।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জামজামি বাজারের ব্রিজ মোড় থেকে ইবি থানা এলাকায় পাচার করার সময় ১৭ বস্তা সার আটক করা হয়। যা মধ্যে রয়েছে ১০ বস্তা ইউরিয়া, ৫ বস্তা ডিএপি ও ২ বস্তা টিএসপি। একটি অটোভ্যান যোগে সারগুলো ইবি থানা এলাকায় পাঠানোর সময় জামজামি ব্রিজ মোড় থেকে আটক করে। তবে সারের মালিক ও কার নিকট থেকে ক্রয় করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। গাড়ি চালক জানান, একটি গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে সেই গাড়ির থেকে আমার গাড়িতে সারগুলো তুলে নৃসিংহপুর মোড়ে একজন দাড়িয়ে আছে নামিয়ে নেবে।

এর কিছু সময় পর জামজামি বাজার থেকে আরও ২০ বস্তা ইউরিয়া সার আটক করে উপজেলা কৃষি অফিস।

সারগুলো নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার থেকে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।