আলমডাঙ্গায় শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, চলচ্চিত্র পরিচালক ও রাষ্ট্র চিন্তক জন আলফের উপস্থাপনায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বলেন, একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করার মতো জঘন্য ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। শিশু ও নারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। রামিসার মতো নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরতা জাতিকে লজ্জিত করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।
সাবেক কাউন্সিলর মোঃ নাসিরউদ্দিন বলেন, মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি সমাজের বিবেকের আওয়াজ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সাহিত্য ও রাষ্ট্র পরিষদের সহ-সভাপতি ফাহমিদুল ইসলাম মুন বলেন, আজ আমরা রামিসার জন্য ন্যায়বিচার চাই। কোনো অপরাধী যেন রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এসময় আরও বক্তব্য দেন সাবেক বিএনপি নেতা মহিউদ্দিন, ডা. আলা উদ্দিন, সিতাব আলী, হাসানুজ্জামান, ছাত্রনেতা সুইট ইউসুফ, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী সরোয়ার উদ্দিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু
৪ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
২২ ঘন্টা আগে