লগইন
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ মে, ২০২৬ | ১১:৩৭ রাত ৩০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, জননিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবার সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে এমপি রাসেল বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। মাদকের বিষয়ে কারো কোনো সুপারিশ গ্রহণ করা যাবে না।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া অবৈধভাবে পুকুর খননের নামে মাটি বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি রাসেল বলেন, যত্রতত্র পুকুর খনন ও মাটি বিক্রির ফলে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক অপারেশন হোসেন আলী, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলম পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা সিদ্দীকিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, নির্বাচন অফিসার মেজর আহাম্মেদ, ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, ইউআরসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, মহিলা বিয়ষক কর্মকর্তা হোসনে জাহান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৪১ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৪২ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।