লগইন
আলমডাঙ্গায় ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পুল রাখার অপরাধে ফার্মেসি মালিক ও ওষুধ কোম্পনির প্রতিনিধিকে (এমআর) জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ০৪:৫৬ দুপুর ১৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পুল রাখার অপরাধে ফার্মেসি মালিক ও ওষুধ কোম্পনির প্রতিনিধিকে (এমআর) জরিমানা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পুল সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিক ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধিকে (এমআর) জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় কল্যাণ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির ফিজিশিয়ান স্যাম্পুল ও মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ এবং মেয়াদোত্তীণ ওষুধ ধংস করা হয়েছে।

জানা যায়, জাতীয় কল্যাণ ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ওষুধ পরিদর্শক ইকরামুল করিম থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ফার্মেসি থেকে এসিআই ফার্মাসিউটিক্যালস, নাভানা ফার্মাসিউটিক্যালসসহ কয়েকটি প্রতিষ্ঠানের ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও উদ্ধার করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফিজিশিয়ান স্যাম্পুল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে জাতীয় কল্যাণ ফার্মেসির মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পুল সরবরাহের অপরাধে এসিআই ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি (এমআর) রুবেল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল বলেন, ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ সম্পূর্ণ অনিয়ম। জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জব্দকৃত ফিজিশিয়ান স্যাম্পুলগুলো বিনামূল্যে বিতরণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাতে তুলে দেওয়া হবে।

অভিযানে ওষুধ প্রশাসন ও থানা পুলিশের এসআই কাজী শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

৫৫ মিনিট আগে
কুষ্টিয়ার এমপি আমির হামজার আপত্তিকর ভিডিও-অডিও পাওয়ার দাবি উপদেষ্টা রাশেদ খানের

ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

৫৬ মিনিট আগে
ঝিনাইদহে মাঠের পাঠশালায় কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান অর্জন

চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

২ ঘন্টা আগে
চুটকি বাজিয়ে ব্যাটার আউট করা সেই ইংলিশ ক্রিকেটার ২ বছর নিষিদ্ধ, শাস্তির মুখে ক্লাবও

দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
দক্ষিণ ও উত্তরাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালীকরণে ২য় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

৫ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

৫ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৮ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।