আলমডাঙ্গায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে উপজেলার আট কপাট এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ এবং পরিবেশগত ভারসাম্যহীনতা বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এসব চ্যালেঞ্জের বাইরে নয়। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে বৃক্ষনিধনের ফলে সবুজের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
তিনি বলেন, এমন বাস্তবতায় বর্তমান জনবান্ধব সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। এ কর্মসূচির সঙ্গে এলজিইডির বৃক্ষরোপণ উদ্যোগও প্রশংসার দাবিদার। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান উপাদান। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলেই পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব হবে।
উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌলী রিফাত হাসান তরিকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, হাবিবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সম্পাদক মহাবুল হক মাস্টার ও আসিফ আল নূর তানিম, মকলেছুর রহমান মিলন, পৌর কৃষকদলের সদস্য সচিব প্রিন্স, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমান মহাবুল, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু, যুগ্ম আহ্বায়ক তৌফিক খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আতিক হাসনাত রিংকু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১ ঘন্টা আগে
রাসেল মিয়া
২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
৩ ঘন্টা আগে