লগইন
আলমডাঙ্গায় ব্যবসায়ীদের প্রাণের সংগঠন আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৪৭ দুপুর ২৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ব্যবসায়ীদের প্রাণের সংগঠন আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের প্রাণের সংগঠন আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন ঘিরে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এতে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য, শৃঙ্খলা, ব্যবসায়িক নিরাপত্তা এবং একটি সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বণিক সমিতির নেতৃবৃন্দ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন বণিক সমিতির ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ রেজাউল করিম। পরে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন। ২০২৩-২০২৬ মেয়াদের কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ আলাউদ্দিন।

আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনূর আক্তার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার বলেন, আলমডাঙ্গার ব্যবসায়ী সমাজ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান চালিকাশক্তি। ব্যবসায়ীরা শুধু নিজেদের জীবিকা নির্বাহ করেন না, তাঁরা কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব প্রদান এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা যত শক্তিশালী হবে, আলমডাঙ্গার ব্যবসা-বাণিজ্যও তত বেশি সমৃদ্ধ হবে।

তিনি বলেন, বণিক সমিতি শুধু ব্যবসায়ীদের দাবি-দাওয়া আদায়ের সংগঠন নয়; এটি ব্যবসায়ী সমাজের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যবসায়ীরা যদি সততা, ন্যায়নীতি ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, তাহলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে। একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করবে। প্রশাসন ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা থাকলে আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব উপজেলা হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে বণিক সমিতির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হাজী শমসের আলী মল্লিক, হাজী রফিকুল ইসলাম, হাজী মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল হক বিশ্বাস ঘেটু, সেকান্দার আলী কচি, রবিউল হক ও কামাল হোসেন।

বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল-মামুন ও হাবিবুল করীম চঞ্চলের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল কাওনাইন টিলু, জিল্লুর রহমান ওল্টু, বোরহান উদ্দিন, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সহ-সভাপতি হাজী রফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মাহমুদ শফিউল আলম মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হাজী মুহাম্মদ রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল হক কাবলু, জয়নাল আবেদীন ক্যাপ, ফারুক হোসেন, রেজাউল হক তোতা, রতন আলী, সাইদুল ইসলাম, খন্দকার সজীব ও সিরাজুল ইসলামসহ বণিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ব্যবসায়ী সমাজের ঐক্য আরও সুদৃঢ় করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং আলমডাঙ্গার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।