লগইন
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৫১ দুপুর ২৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬

শরিফুল ইসলাস রোকন : আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আলমডাঙ্গা বণিক সমিতির তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শেষ করে ভোটের মাঠে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা।

২০২২ সালে সর্বশেষ আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারের নির্বাচনে ১৪৯ জন ভোটারের বিপরীতে ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। এর মধ্যে ধর্মবিষয়ক সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুস সামাদ বাবলু এবং চাকা প্রতীকে খন্দকার গোলাম আজম বিটু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে মাছ প্রতীকে এনায়েত হোসেন সাবু ও চশমা প্রতীকে জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীকে কামরুল হক রনি, বাইসাইকেল প্রতীকে সেলিম হোসেন ও আনারস প্রতীকে হাবিবুর রহমান রুবেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে আব্দুল্লাহ আল মাহমুদ তুর্য ও ডাব প্রতীকে মহসিন, কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে শফিউল হাসান মিলন ও চেয়ার প্রতীকে শামীম, সাংগঠনিক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকে আব্দুল খালেক ও মোরগ প্রতীকে মেহেদী হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে আকরাম ও টিয়া পাখি প্রতীকে আমিরুল, ক্রীড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকে আব্দুস সালাম ও ফুটবল প্রতীকে রাজিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধর্মবিষয়ক সম্পাদক পদে মিনার প্রতীকের রবিউল ইসলাম ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে ঘোড়া প্রতীকে আরিফুল ইসলাম, কাপ-পিরিচ প্রতীকে জাহিদুল ইসলাম, বাল্ব প্রতীকে মোস্তাফিজুর লিটন, হারিকেন প্রতীকে রানা আহম্মেদ ও টেবিল প্রতীকে সজীব আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংকার শহিদুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক।

নির্বাচনে ভোটাররা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা থানা পুলিশ দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।