লগইন
আলমডাঙ্গায় মাদক ও গ্রেফতারি প‌রোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার:  ইয়াবাসহ আটক যুবককে সামারি ট্রায়ালে বিচা‌রের জন‌্য কো‌র্টে প্রেরন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৪৩ দুপুর ৩২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক ও গ্রেফতারি প‌রোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার: ইয়াবাসহ আটক যুবককে সামারি ট্রায়ালে বিচা‌রের জন‌্য কো‌র্টে প্রেরন

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ইয়াবাসহ গ্রেফতার এক যুবককে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। অপর দুজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হাটুভাঙ্গা ব্রিজের উত্তর পাশে হাটবোয়ালিয়া-বামন্দি সড়কে অভিযান চালান। এ সময় হাটবোয়ালিয়া বাজারপাড়ার আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদ হাসান (২৫) কে ১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা।

পরে জাহিদ হাসানকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারে অভিযান চালিয়ে সালাউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা কোর্টপাড়ার আইয়ুব আলীর ছেলে। পুলিশ জানায়, একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দিন দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আলমডাঙ্গা থানার এএসআই মো. জামির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এছাড়া মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এএসআই মো. সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদারহুদা গ্রামের মনিরুল হক ওরফে মনি মণ্ডলের ছেলে রানা আহম্মেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তিনি জিআর-১২৪/২১ মামলার প্রসেসভুক্ত আসামি।

গ্রেফতার তিনজনের মধ্যে জাহিদ হাসানকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে এবং ওয়ারেন্টভুক্ত সালাউদ্দিন আহম্মেদ ও রানা আহম্মেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।