আলমডাঙ্গায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কালিদাসপুর গ্রামের মেহেদী হাসান গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কালিদাসপুর গ্রামের মেহেদী হাসান গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কালিদাসপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মেহেদি হাসানকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। ২৬ জুন শুক্রবার রাতে সাদাব্রিজ মোড়ের কাজলের মুদি দোকানের সামনে থেকে তাকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার কার্লিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর দক্ষিনপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান(৩৯) দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
২৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট নিকট উদ্ধার করে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে মেহেদী হাসানসহ তার অজ্ঞাতনামা সহযোগীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৩৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে