লগইন
আলমডাঙ্গায় ফল মেলা পরিদর্শন ও কৃষকদের হাতে কৃষি উপকরণ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করেন এমপি রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ জুন, ২০২৬ | ০৯:০৪ রাত ৩৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ফল মেলা পরিদর্শন ও কৃষকদের হাতে কৃষি উপকরণ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করেন এমপি রাসেল

ফল উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের মূল্য সংযোজনের লক্ষ্যে আলমডাঙ্গায় ফল মেলা-২০২৬, ফল প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ফল মেলা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের হাতে কৃষি উপকরণ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম তুলে দেন।

এসময় তিনি বলেন, ফল উৎপাদনের দিক থেকে আমাদের অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের মাটি ও পানির বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে কোন কোন ফলের চাষ সবচেয়ে উপযোগী, তা নির্ধারণ করতে হবে। সেই অনুযায়ী কৃষকদের পরিকল্পিতভাবে ফল চাষে উদ্বুদ্ধ করতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে বাণিজ্যিক ভিত্তিতে ফলের বাগান গড়ে উঠেছে, আলমডাঙ্গাতেও সেই সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে জীবননগর উপজেলার মতো আলমডাঙ্গাতেও বিভিন্ন জাতের ফলের বাণিজ্যিক চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি এলাকার অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ ও আধুনিক সরঞ্জাম প্রদান করছে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজের জমি আবাদ করার পাশাপাশি প্রয়োজনে অন্যের অনাবাদি জমিও চাষাবাদের আওতায় আনতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। উৎপাদন বাড়লেই কৃষক লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।

তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, ফল প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, "কৃষিতে বৈচিত্র্য আনতে হবে। শুধু উৎপাদন নয়, প্রক্রিয়াজাতকরণ ও সঠিক বিপণনের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি করতে পারলেই কৃষক আরও বেশি লাভবান হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা। উপজেলা কৃষি সম্প্রসারন কর্তকর্তা উদয় রহমান কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী স্থানীয় কৃষক, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

২ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

২ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

২ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৩ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

৮ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

৮ ঘন্টা আগে
দেখে নিন ২৩ অক্টোবরের সরাসরি সম্প্রচার সূচি

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১০ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১০ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

১৫ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।