আলমডাঙ্গার জুতাপট্টিতে জমজমাট মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৭ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার জুতাপট্টিতে জমজমাট মাদকের আসরে ভ্রাম্যমাণ আদালতের হানা, ৭ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গা পৌর শহরের জুতাপট্টিতে নিয়মিত প্রকাশ্যেই বসেছিল মাদকের আড্ডা। দরজা বন্ধ করে গোল হয়ে বসে চলছিল মাদকসেবন। আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে ৭ মাদকসেবী। পরে শুক্রবার রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চারতলার মোড়ের লক্ষণ ঘোষের ছেলে শ্রাবণ ঘোষ (২৯), কলেজপাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আল মামুন, আনন্দধামের লুৎফর রহমানের ছেলে মো. নাসিমুল, চারতলার মোড়ের খজেন অধিকারীর ছেলে রতন অধিকারী, কলেজপাড়ার আজিজুর রহমানের ছেলে আজহারুল ইসলাম, কোর্টপাড়ার আশরাফুল ইসলামের ছেলে লাল মিয়া এবং থানাপাড়ার সাধুয়া দাশের ছেলে সুজন দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জুতাপট্টির সুজন দাসের দোকানটি দীর্ঘদিন ধরেই মাদকসেবীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার দোকানের দরজা বন্ধ করে সেখানে বসানো হয় মাদকের আসর। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে মাদকের আসর পরিচালনা ও দোকানকে মাদকসেবনের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়ার অপরাধে সুজন দাসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া বাকি ৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত চলবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
৭ ঘন্টা আগে