লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ১৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ জুন, ২০২৬ | ০৬:৩৭ বিকাল ৪৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ১৩

আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ ১১ জন আসামি ও আইনের সাথে সংঘাতে জড়িত ২ শিশুকে আটক করেছে বাংলাদেশ পুলিশ-এর আলমডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হাপানিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সঞ্জিত সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নম্বর চিৎলা ইউনিয়নের রুইতনপুর পশ্চিমপাড়ায় আনুচ উদ্দিনের আমবাগানের উত্তর পাশ থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ ৫ জন আসামি ও ২ শিশুকে আটক করা হয়।

আটকরা হলেন— রুইতনপুর সরদারপাড়ার মৃত বাবর আলীর ছে‌লে একা‌ধিক মাদক মামলার আসামী মাদক ব‌্যবসায়ী মতিয়ার মন্ডল (৫৪), একই গ্রা‌মের আব্দুল হা‌কি‌মে‌রে ছে‌লে সোহাগ আলী (৩২), মৃত আবু কালামের ছে‌লে মঞ্জুর আলম (৩২), মেহেরপুর সদরের শিমুলতলার গ্রা‌মের শ‌রিফুল ইসলা‌মের ছে‌লে টনিক (২৫) ও আব্দুল আলি‌মের ছে‌লে রাসেল হোসেন ওরফে তুহিন (২১) দুইজন অপ্রাপ্ত বয়‌সের হওয়ায় তা‌দের নাম উল্লেক করা হয়‌নি। এ ঘটনায় আরও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামির সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-২৭, তারিখ ২৬ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া পৃথক মাদক মামলায় অভিযান চালিয়ে আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন— থানাপাড়ার মৃত মক‌লেছুর রহমা‌নের ছে‌লে শহিদুল ইসলাম (৪০), ওসমানপুরের হেলাল উদ্দি‌নের ছে‌লে লিয়ন (২৫), হা‌সেম আলীর ছে‌লে উজ্জ্বল হোসেন (২৬), গোবিন্দপুরের মৃত খ‌লিলুর রহমা‌নের ছে‌লে খাইরুল ইসলাম (৪৮), ওসমানপুর মধ্যপাড়ার লাল চা‌দের ছে‌লে লাভলু হোসেন (৩৬) এবং গোবিন্দপুরের মৃত আরশাদ আলীর ছে‌লে আকবর আলী (৪০)।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটক সকলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৬ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।